বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বালিখাল নদীতে নৌকা বাইচে গিয়ে মাঝির মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বালিখাল নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচে গিয়ে দিপু দাশ (৪০) নামের এক মাঝির মৃত্যু হয়েছে। সে সুবিদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জন্মজয় দাশের পুত্র। প্রতি বছরের ন্যায় এ বছরও গতকাল শুক্রবার বিকেলে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে বেশ কয়েকটি নৌকা অংশগ্রহণ করে। এর মাঝে একটি নৌকায় দিপু দাশও অংশগ্রহণ করে। গতকাল বিকালে নৌকা বাইচে অংশগ্রহণকালে দিপু দাশ বুক ব্যথায় আক্রান্ত হয়। এক পর্যায়ে সে নৌকা থেকে নদীতে পড়ে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাঃ ত্রিলোক চাকমা তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com