বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে কুলাঙ্গার পুত্রের অত্যাচারে অতিষ্ঠ বৃদ্ধা মা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে কুলাঙ্গার পুত্র ও তাঁর সহযোগিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন বৃদ্ধা খোদেজা খাতুন। নির্যাতন সহ্য করতে না পেরে বাহুবল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে বিষয়টি আমলে না নেয়ায় বিপাকে পড়েছেন তিনি। গত ১৫ আগষ্ট বাহুবল থানায় কুলাঙ্গার পুত্র নানুসহ তাঁর সহযোগিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অদ্যাবদি এর কোন ব্যবস্থা না নেয়ায় নিরূপায় হয়ে পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন বৃদ্ধা মা।
গত ১৫ আগষ্ট বিকালে পূর্ব জয়পুর গ্রামের মৃত এরাজত উল্লার পুত্র আজিজুল ইসলাম নানু ও তাঁর সহযোগি রাসেল মিয়া, ফারুক মিয়া, সুমন মিয়া ও মাসুক মিয়াসহ কয়েকজন মিলে জোরপূর্বক জমির ফসল চুরি করে নিয়ে যায়। আমি প্রতিবাদ করলে আমার উপর অমানসিক নির্যাতন করে। খোদেজা বেগম নিজের জমির মাটি ও গাছপালা বিক্রি করে এর ৯৬ হাজার টাকা আমার পুত্র নানুর নিকট জমা রাখেন সে সহ অন্যান্যদের বন্টন করে দেয়ার জন্য। কিন্তু নানু অন্যান্যদের ভাগের সমুদয় টাকা আত্মসাত করে। এ বিষয়ে প্রতিবাদ করলে সে খোদেজা বেগমের উপর নির্যাতন চালায়। এ বিষয়ে কয়েকবার সালিশ বিচার অনুষ্ঠিত হলেও কোন প্রতিকার পাননি তিনি। বর্তমানে পুত্র ও তাঁর সহযোগিদের অত্যাচারে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন এই বৃদ্ধা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com