শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জে হাতধোয়া দিবস উৎযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উৎযাপন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনের আয়োজন করে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিম তলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। আলোচনায় অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরুজ আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম ও ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ ফিরুজ ভূইয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com