বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে পর্যটনের পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে প্রচুর-নবাগত ইউএনও

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৫২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী গতকাল বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা সভাকক্ষে মতবিনিময় সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ এম আকবর হোসেন জিতু, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত সনজু চৌধুরী. মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ ছমদ, সাবেক কমান্ডার আবদুর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ মাষ্টার, প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধূরী, জাহাঙ্গীর আলম, লুৎফুর রহমান চৌধুরী, কে এম আনোয়ার হোসেন, প্রিন্সিপাল আফসার আহমেদ তালুকদার, আঃ মালেক, এস আর মাসুদ, শাহজাহান চৌধুরী, মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাইফুল আলম রুবেল, মিজানুর রহমান সেলিম, প্রধান শিক্ষক জালাল উদ্দিন, বদরুল ইসলাম প্রমুখ।
বক্তারা চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী চুনারুঘাটের সকলের সহযোগিতা কামনা করে বলেন, চুনারুঘাট একটি সম্ভাবনাময় উপজেলা। একানখার নানা সম্পদ এবং প্রকৃতিকে কাজে লাগিয়ে চুনারুঘাটবাসী বিশ্ববাসীর কাছে পরিচিতির পাশাপাশি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে। তিনি বলেন, পর্যটন হিসেবে চুনারুঘাটের অবস্থান উপরে। সাতছড়ি এবং রেমা কালেঙ্গাকে নতুন পরিকল্পনা করে আগানো যেতে পারে। তিনি চুনারুঘাটের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা চান এবং একে কার্যকরী করতে আলোচনার মাধ্যমে দ্রুত কাজ শুরু করতে চান। তিনি বলেন, চুনারুঘাট চা বাগান এবং পাহাড়ী এলাকা। এখানকার চা বাগানের চা শ্রমিকদের শিক্ষায় এগিয়ে নিতে হবে। পাশাপাশি উপজেলায় ৬১টি নৃত্বাত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতিকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com