মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫%

  • আপডেট টাইম সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ এগিয়ে রয়েছে মেয়েরা। আর পাশের হারে এগিয়ে রয়েছে ছেলেরা। এবার হবিগঞ্জ জেলা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহন করে ২০ হাজার ৩শ ৬১ জন শিক্ষার্থী।
অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ১শ ৯৮ জন মেয়ে এবং ৮ হাজার ১শ ৬৩ জন ছেলে। এর মধ্যে পাশ করছে ১৪ হাজার ৬শত ৭০ জন শিক্ষার্থী। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুউল্ল্যাহ।
তিনি বলেন, এবার জেলায় মোট জিপিএ-৫ এসেছে ৯৩৬টি। যার মধ্যে ৪৯৩টি পেয়েছে মেয়েরা আর ৪৪৩টি পেয়েছে ছেলেরা। জেলায় মোট পাশের হার ৭২.০৫%। পাশের হারের দিক দিয়ে ৭২.৮২% নিয়ে এগিয়ে রয়েছে ছেলেরা। আর মেয়েরা পাশ করেছে ৭১.৫৪%। শিক্ষা কর্মকর্তা বলেন, আমাদের ছেলে মেয়েরা যাতে করে আরো ভাল রেজাল্ট করে সে জন্য শিক্ষার্থীসহ অভিভাবকদের আরো সচেতন হতে হবে। মন দিতে হবে পড়াশোনার প্রতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com