শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ আলোকিত ব্যাচ, ৯৫ এর নতুন কার্যকরি কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা গত ১০ মে শুক্রবার বিকালে নবীগঞ্জ জে, কে উচ্চ বিদ্যালয় সভাকক্ষে অনুষ্টিত হয়। নবীগঞ্জ যোগল কিশোর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন “নবীগঞ্জ আলোকিত ব্যাচ “৯৫ কমিটির সভাপতি মোঃ আশফাকউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ সাজিদুর রহমানের পরিচালানায় এতে বক্তব্য রাখেন- শুভাশীষ চক্রবর্ত্তী, শামীম আহমদ, রুবেল মিয়া, জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, উত্তম কুমার পাল হিমেল, আব্দুল মজিদ, ধনঞ্জয় দেবনাথ, প্রনব চন্দ্র দেব, মোাঃ তোফায়েল আহমদ, তনুজ রায়, আবু হুরায়ুরা মামুন, আহমদ জাকারিয়া অপু, দিলীপ কুমার গোপ, মোঃ ছালেহ আহমদ, কাঞ্চন বনিক, বাচ্চু মিয়া, মাজেদুর রহমান, মোঃ আবু তাহের, হেলাল আহমদ, রাজীব কুমার রায়, শাহ জামিল আহমদ, সুদীপ দাশ, আঞ্জব আলী, আবদুল্লাহ আল মামুন, লোমেশ রঞ্জন দাশ, সাব্বির আহমদ চৌধুরী, সৈয়দ তোফায়েল আহমদ, শংকর চন্দ প্রমুখ। সভার শুরুতে “৯৫ ব্যাচের মৃত্যুবরনকারী সকল বন্ধুদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরিতা পালন করা হয়। প্রথম পর্বের আলোচনা শেষে পুরাতন কমিটি মেয়াদ উর্ত্তীণ হওয়ায় বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত অনুয়ায়ী সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলকে সভাপতি, আবু হুরায়ুরা মামুকে সাধারণ সম্পাদক, ছালেহ আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় আগামী ১ মাসের মধ্যে বিভিন্ন দেশে অবস্থানরত সংগঠনের প্রবাসী সদস্যদেরকে কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করে পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা চলাকালীন সময়ে অন্যান্য বিদ্যালয়ের “৯৫ ব্যাচের বন্ধু লন্ডন প্রবাসী এ,কে এম ফয়সল চৌধুরী, এম এ আহমদ আজাদ, আব্দুল মুকিত আলোকিত ব্যাচের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com