বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করে মাইশা আক্তার (১৭) নামে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে। এছাড়াও ফেল করায় আরও দুই কিশোর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার (১২ মে) বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষায় দুই বিষয়ে ফেল করে মাইশা নামে ওই কিশোরী। পরে ক্ষোভে অভিমানে সে বিষপান করে। পরে মুমুর্ষ অবস্থায় তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের কিশোর শুভ এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করে আত্মহত্যার চেষ্টা চালায়। অপরদিকে, বাহুবল উপজেলার মহব্বতপুর গ্রামের কিশোর মেহেদী হাসান মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করলে সেও বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। এ বিষয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ডাক্তার বিভারবী দাস বলেন, বিষ পান করে মাইশা নামে এক কিশোরীকে হাসপাতালে আসলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। আর অপর দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com