রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূর্নবাসনের দাবিতে জেলা প্রশাসকে সম্মিলিত নাগরিক আন্দোলনের স্মারকলিপি

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টা ॥ হবিগঞ্জের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোতে ত্রাণ ও পুর্নবাসন দানের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে “সম্মিলিত নাগরিক আন্দোলন”। গতকাল ৯ মে বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত নাগরিক আন্দোলন এর প্রতিনিধি দল হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানার সঙ্গে দেখা করে এ স্মারকলিপি হস্তান্তর করেন। ওই সময় জেলা প্রশাসক স্মারকলিপির প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পীযুষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত স্মারকলিপিটি প্রদানকালে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন- সভাপতি পীযুষ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, রনজন কুমার রায়, আবুল হাসেম, মোঃ আঃ ছাত্তার, মোঃ খলিলুর রহমান। স্মারকলিপিতে নেতৃবৃন্দ নোয়াহাটি, যশেরআব্দা, আনোয়ারপুর, উমেদনগরসহ আশেপাশের অনেক পাড়া মহল্লার বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জেলা প্রশাসককে জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com