শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

মাধবপুরে সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় ঋণের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০২ মে) বিকেল ৪ টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল এর সভাপতিত্বে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ- ৪) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক ও যুগ্মনিবন্ধক তোফায়েল আহমেদ ও জেলা সমবায় অফিসার মো: আব্দুর রউফ। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো: মিজানুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুস সাত্তার বেগ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৪৭ জন খামারিকে ১ লক্ষ ৬০ হাজার করে মোট ৭৫ লক্ষ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com