বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০২৪
  • ১৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে লাখাই থানার অফিসার ইনচার্জের নির্দেশে ওসি তদন্ত ও এসআই শৈলেন চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, ওই গ্রামের জুনায়েদ মিয়ার পুত্র জুমেল মিয়া (৩০), ভাদিকারা গ্রামের মৃত জহুর আলীর পুত্র আকরামুল হক (৪৫), সুবিদপুর গ্রামের আয়াত আলীর পুত্র ফাতাহ মিয়া (২০)। এ সময় তাদের কাছ থেকে ১২শ পিস ইয়াবা ও ১ লাখ টাকা উদ্ধার করা হয়। ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আজ বুধবার পুলিশ বাদি হয়ে তাদের মামলা দিয়ে কোর্টে প্রেরণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com