বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী সাজু মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন (১৮) হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সাজু মিয়া (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। এতে সহযোগিতা করেন র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-২ এর একদল র‌্যাব। গ্রেফতারকৃত সাজু মিয়া সদর ইউনিয়নের দত্তগ্রামের আব্দুল হাফিজের ছেলে।
উল্লেখ্য, গত ২৭ ফ্রেব্রুয়ারী দিনের বেলা কলেজে কথা কাটাকাটি ও হাতাহাতির জের ধরে রাত অনুমান ৯ টায় নবীগঞ্জ শহরে চৌদ্দ হাজারী মার্কেটের সামনে আসামী সাজু মিয়া (২৬) তার সাথের বন্ধুদের তাহসিন কে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও মাথায় গুরুতর জখম করে হত্যা করে। উক্ত ঘটনায় নিহতের মা মাহফুজা সুলতানা বাদী হয়ে ১১ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব-৯ সিপিসি-২ এর সহায়তায় নবীগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (০১ মে) বিকালে মৌলভীবাজার সদর থানার শেরপুর থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ এর আগে ঘটনার প্রধান আসামী মান্না ও সাফিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com