বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৮৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা সাধারণ ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার ৮ মে সকাল ১০ টায় সাতছড়ি স্টুডেন্ট ডরমেটরিতে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মোঃ শফিকুল ইসলাম আবুল সভাপতি, সংযুক্তা দেব বর্মা ও মোঃ শফিক মিয়াকে সহ-সভাপতি নির্বাচিত হন। উপস্থিত কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে আব্দুল আহাদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ সময় দু-বছর মেয়াদে সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির সভাপতি ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে কমিটি পুর্নগঠন সভা অনুিষ্ঠত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। বক্তব্য রাখেন, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লুর রায়, সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুন নাহার চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান রোমন ফরাজি। স্বাগত বক্তব্য রাখেন, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল্লা আল আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com