মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জ জেলার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সম্পা জাহান। এ সময় তিনি বলেন, লিগ্যাল এইড কী এখনো অনেকেই বোঝেন না। লিগ্যাল এইড অসহায় ও সাধারণকে বিনা টাকায় আইনি সহায়তা দিয়ে থাকে। লিগ্যাল এইডের মাধ্যমে অসংখ্য মামলা-মোকদ্দমা দায়ের হয়েছে, এবং দুপক্ষের মাঝে সমাধান করে দেয়া হচ্ছে, এতে যেমন দুপক্ষের ওই উপকার হয়েছে তেমনি অসংখ্য মামলা-মোকদ্দমা ও হয়রানি থেকে মুক্তি পেয়েছেন। এতে মামলা-মোকাদ্দার জট কমেছে। এ বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করে মানুষের দোরগোড়ায় পৌঁছে আপনাদের সহযোগিতা অপরিসীম। আশা করি আপনাদের সহযোগিতায় লিগ্যাল এইডের কার্যক্রমের বিষয়গুলো উঠে আসবে।
এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, মোহাম্মদ শাবান মিয়া, গোলাম মোস্তফা রফিক, এডভোকেট সফিকুল ইসলাম, মো. ফজলুর রহমান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শোয়েব চৌধুরী, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, প্রদীপ দাশ সাগর, আশরাফুল ইসলাম কোহিনুর, মীর আব্দুল কাদির, জুয়েল চৌধুরী, শেখ আব্দুল হাকিম, জাকারিয়া চৌধুরী, সৈয়দ মশিউর রহমান, ইলিয়াস আলী মাসুক, নায়েব হোসাইন, আজহারুল ইসলাম মুরাদ, এ, সজলু, এস কে সাগর জাহাঙ্গীর আলম, রুবেল আহমেদসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com