শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ের গ্যানিংগঞ্জ-বড়বাজার থেকে ভটেরবাড়ী পর্যন্ত রাস্তা পাকা করণের দাবি

  • আপডেট টাইম শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৪৪১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে গ্যানিংগঞ্জ-বড়বাজার রাস্তা হইতে ভটেরবাড়ী পর্যন্ত রাস্তা ঢালাই দ্বারা উন্নয়ন করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
জানা যায়, বানিয়াচংয়ে গ্যানিংগঞ্জ-বড়বাজার রাস্তার পুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূর হইতে অনঙ্গ বিজয় ভট্টাচার্যের মালিকাধীন ভটেরবাড়ী পর্যন্ত রাস্তার দূরত্ব প্রায় আধা কিলোমিটার। ওই রাস্তাটি দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানগামী শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবক সহ এলাকার সাধারণ লোকজন চলাচল করে থাকে। বর্ষা মৌসুমে কাদামাটির কারণে ওই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বিগত ৭/৮ বছর পূর্বে ইট সলিং করা হয়। বর্তমানে ওই রাস্তার বিভিন্ন স্থানের অধিকাংশ ইট ক্ষয় হয়ে গেছে। কোন কোন স্থানে ইট নেই। হয়েছে বড় বড় গর্ত। দেবে গেছে রাস্তা। দেবে যাওয়া কোন কোন স্থানে বালির বস্তা ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে, শিশু শিক্ষার্থীদের ওই রাস্তা দিয়ে শিক্ষা প্রতিষ্টানে যেতে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়।তাই ওই রাস্তা অচিরেই সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। তাই আধা কিলোমিটার রাস্তা ঢালাইয়ের দ্বারা উন্নয়নের দাবি জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com