বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের শাকিল ব্রিকসে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় শাকিল ইটভাটায় আমিরুল ইসলাম (৩২) নামের এক শ্রমিকের রহস্য জনক মৃত্যু হয়েছে। আমিরুল ইসলামের মৃত্যু স্বাভাবিক না-কি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে প্রশ্ন উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার শ্রীমঙ্গল সড়কের পূর্ব জয়পুর এলাকার শাকিল ব্রিকসে এ ঘটনা ঘটে।
নিহত ইটভাটা শ্রমিক সাতক্ষীরা সদর উপজেলার নারায়নপুর গ্রামের কমর উদ্দিনের ছেলে।
জানা যায়, প্রায় দুই মাস আগে শাকিল ব্রিকসে জিকজ্যাক পদ্ধতিতে শাহীন সর্দারের সাথে কাজ করতে আসে আমিরুল। সম্প্রতি কাজের চাপে শাহিনের বেশ কয়েকজন লোক পালিয়ে গেলে আমিরুলের উপর চাপ দিতে থাকে ইটভাটার মালিক পক্ষ।
সূত্রে জানা যায়, সম্প্রতি আমিরুলের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। এ খবর পেয়ে সে বাড়িতে যেতে চাইলে তাকে যেতে দেয়া হয়নি। এদিকে বুধবার রাতে ৪জন শ্রমিক পালিয়ে যায়। এতে আমিরুলের সংশ্লিষ্টতা রয়েছে এ সন্দেহে তাকে অকথ্য ভাষায় গালমন্দ  করে মালিক পক্ষ। বৃহস্পতিবার সকালে রুমে আমিরুলের লাশ পড়ে থাকতে দেখে শ্রমিকরা। তখন কাউকে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ সাতক্ষীরায় পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে ইটভাটা কর্তৃপক্ষ। খবর পেয়ে সকাল ৯টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এখলাছুর রহমান কয়েকজন সদস্যকে  নিয়ে ঘটনাস্থলে যান। চেয়ারম্যান বলেন, ইটভাটায় গিয়ে সাইট ম্যানেজার ছাড়া কাউকে পাইনি। লাশটি ঘরের ভিতর পড়ে ছিল। মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে আসছি। স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম দুলাল জানান, আমি নিহতের আইডি কার্ড দেখতে ছেয়েছিলাম কিন্তু ইটভাটা কর্তৃপক্ষ তা আমাকে দেখতে দেয়নি। তারা বলছে সে অসুস্থ ছিল। খবর পেয়ে বেলা ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান। তিনি বলেন, লাশে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সে মাদকাসক্ত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com