বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অপহৃত কিশোরী উদ্ধার অপহরণের সাথে জড়িত আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আন্দিউড়া গ্রামের সামসুল ইসলামের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার ও দুইজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জনৈক কিশোরীকে কয়েকদিন আগে পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র তিন সন্তানের জনক খসরু মিয়া (২৯) অপহরণ করে।
এ ঘটনায় অপহৃতা কিশোরীর মা বাদী হয়ে খসরু মিয়া সহ ৩জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে আন্দিউড়া গ্রামের সামসুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে হবিগঞ্জ ম্যাজিস্ট্রেট কার্যালয়ে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com