মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৬০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে স্বেচ্ছাসেবকদল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি তিনকোনা পুকুরপাড় থেকে শুরু করে কোর্টপ্রাঙ্গণে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ আজহারুল হক বাকু, যুগ্ম-আহ্বায়ক কাজী হুমায়ুন আহমেদ রাজু, যুগ্ম-আহ্বায়ক হাসবী সাইদ চৌধুরী, মাকসুদুর রহমান উজ্জল প্রমূখ। এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা মিজানুর রহমান সোহেল, দেলোয়ার হোসেন রানা, এবাদখা, গোলাম মওলা, ইলিয়াছ, শুভ, মুক্তার আহমেদসহ শতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com