বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের রাজনগরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত ॥ উত্তেজিত জনতার ট্রাকে আগুন ॥ পরিবারে শোকের ছায়া

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৭০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে শহরের সরকারি মহিলা কলেজের সামনে ট্রাক চাপায় জিসান আহমেদ (১৫) নামের নবম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। সে শহরের নাতিরাবাদ এলাকার আব্দুস সহিদের পুত্র এবং হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। ঘটনার পর উত্তেজিত জনকা ট্রাকটি পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ফার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। রাত ১১ টায় জানাযা শেষে তাকে নোয়াবাদ কবরস্থানে দাফন করা হয়। জনতা ট্রাক চালক জালাল মিয়া (২০) কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সে দক্ষিণ তেঘরিয়া গ্রামের লাল মিয়ার পুত্র।
স্থানীয় লোকজন জানান, বিকেলে শহরের বাসা থেকে তার ছোট বোন জেসিকে মোটরসাইকেল যোগে কোচিং সেন্টারে নামিয়ে দিয়ে তার এক বন্ধুকে রাজনগর এলাকা থেকে আনতে যায় জিসান। এ সময় উল্লেখিত স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ সময় তার বন্ধু আহত হয়। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িতে থাকা কাগজপত্র ও ইঞ্জিন পুড়ে যায়। 
পরে অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবীসহ হবিগঞ্জ সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধেক গাড়ি পুড়ে যায়। পরে স্পিড বেকারের দাবিতে অবরোধ করা হয়। এতে ১ ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
এসআই সাহিদ মিয়া লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটর সাইকেল থানায় নিয়ে যাওয়া হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ এক নজর দেখতে তার বাসায় ভিড় জামান। তার মা বেগম বিবি বারবার মুর্চা যাচ্ছিলেন। রাত ৯টায় ময়নাতদন্ত শেষে তার চাচা ইকবাল আহমেদের নিকট লাশটি হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com