মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে গতকাল সোমবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৮ জন পরোয়ানাভূক্ত ও ৫ জন নিয়মিত মামলার আসামী। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ সদর হাসপাতাল
থেকে চোর আটক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল এলাকা থেকে চুরির অপরাধে শাকিল মিয়া (১৫) নামে এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার ভোররাতে সদর হাসপাতাল এলাকা থেকে তাকে হাতে নাতে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত চোর শহরের অনন্তপুর এলাকার বুলু মিয়ার ছেলে। সে নকল সোনা কারবারী সিরাজ মিয়ার ছোট ভাই।
হাসপাতাল এলাকার সুপারী, আম, হাসপাতালের কোয়ার্টারের লাইট, মটর, পাইপ ও হাসপাতালে আসা রোগীদের মোবাইল হাতিয়ে নিয়ে যায় শাকিল। এছাড়াও সে হাসপাতাল কোয়ার্টারে থাকা মেয়েদের উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে।
গতকাল ভোররাতে হাসপাতাল কোয়ার্টারে গাছ থেকে সুপারী চুরি করার সময় স্থানীয় লোকজনের হাতে সে আটক হয়। পরে স্থানীয় লোকজন তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com