মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দিনারপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ১ লাখ টাকা অনুদান

  • আপডেট টাইম সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৭৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাহায্যের হাত বাড়িয়ে দিন, মানব সেবায় অংশ নিন, ঐক্য,  শিক্ষা, স্বাস্থ্য, সেবা এই শ্লে­াগানকে সামনে রেখে যুক্তরাজ্যে প্রথম গঠিত দিনারপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে এর নেতৃবৃন্দ বাংলাদেশ সফরে দিনারপুর পরগনার জনপ্রতিনিধি, মুরুব্বিয়ান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। গত সোমবার জামিয়া ইসলামিয়া লতিফিয়া বিজনা বাজারস্থ মাদ্রাসার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল নাসের ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলাদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, মোঃ কাপ্তান মিয়া, মোঃ মুহিদুর রহমান রুমু, মোঃ শিপন আহমেদ, হাফিজ মাওঃ রশিদ আহমেদ, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ ছুরত আলী। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুমতাসিন বিল্লাহ মাদ্রাসার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যকালে সংগঠনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব মাদ্রাসার বিভিন্ন সম্যসার সমাদানের আশ্বাস দেন। এ সময় তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে উক্ত মাদ্রাসার উন্নয়নে ১ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষনা দেন। তাহার ঘোষনা মোতাবেক গত ১৪ সেপটেম্বর ২০১৭ ইংরেজী তারিখে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কর্তৃপরে কাছে আব্দুল ওয়াহাবের পক্ষ থেকে ১ লাখ টাকার একটি চেক প্রদান করেন মোঃ ছাদিকুর রহমান ছাদিক, হাফিজ মাওঃ রশিদ আহমেদ, আব্দুল খায়ের, মোঃ আব্দুল মতলিব, হাফেজ ইব্রাহীম খলিল ও মোঃ জামাল উদ্দিন। চেক প্রদানকালে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী শাহ আবু তাহের, মাওঃ মুমতাসিন বিল্লাহ, মাওঃ সাপায়েত উল্ল­াহ, মাওঃ মামুনুর রশিদ, মাওঃ আবু তাহের, হাফেজ আবু জহির ও সাজ্জাদুল হক। দিনাপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে এর সকল নেতৃবৃন্দের উত্তর উত্তর সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com