বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জের অলিপুরে দি এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৯৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুরে অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে দি-এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি এ্যাপোলে ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নাজমুল আলম পারভেজের সভাপতিত্বে ও দি এ্যাপোলে ডায়াগনস্টিক সেন্টারের এমডি মোক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ আবু জাহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সদর উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক নুরুল ইসলাম সর্দার, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, নুরপুর ইউপি আওয়ামীলীগ নেতা শাহজাহান তালুকদার, মুখলিছ মিয়া, আসকির মিয়া মেম্বার, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক জলফু মিয়া, সদস্য সচিব ইছাক আলী সেবন, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হামিদ, নুরপুর ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক তালুকদার রিহান রতন, ব্রাহ্মনডুরা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মাহবুবুর রহমান দিলু, সদস্য সচিব বদরুল আলম দিপন, যুবলীগ নেতা সাজিদ, রাজিব, আব্দুল হাই সজল প্রমুখ।
পরে প্রধান অতিথি এমপি আবু জাহির ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ডায়াগনস্টিক স্টোরের শুভ উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com