বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। গত বুধবার গভীররাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত সদর থানার এসআই রকিবুল হাসান, মির্জা মাহমুদুল করিম ও আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হল উমেদনগর পশ্চিম হাটি গ্রামের নুরুল হকের পুত্র জিয়াউর রহমান (২০) ও একই গ্রামের কায়েস মিয়ার পুত্র রুবেল মিয়া (৩০) এবং সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র জাহাঙ্গীর আলম (২৫)।
এ সময় জিয়া ও রুবেলের কাছ থেকে ১২০ পুড়িয়া হেরোইন উদ্ধার করে। যার বাজার মূল্য অর্ধ লাখ টাকা। অপরদিকে জাহাঙ্গীরের নিকট থেকে আধাকেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক জানান, ইয়াবা, গাঁজার পাশাপাশি নতুন করে হেরোইন আবারো ছড়িয়ে পড়ছে। গতকাল বৃহস্পতিবার বিকালে আটকদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com