বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সেলাই মেশিন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে-মুশফিক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দ্রুত এগিয়ে যাচ্ছে

  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে যে উন্নয়ন হয়েছে তা অতীতে কোন সরকার এর আমলে তা হয়নি। তিনি আর বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আজ দেশের ঘরে ঘরে বিদ্যুৎ, ভিজিএফ, বয়স্ক ভাতা, কৃষি কাজে সহায়তা, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে অসহায় গরিব মহিলদের মাঝে প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান এবং মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এককালীণ বৃত্তি প্রদান করা হল। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে ৬০টি সেলাই মেশিন প্রদান ও ২২১ জন মেধাবী ছাত্রছাত্রীদেরকে এককালীন বৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ কুদ্দুছ আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়াম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী মোঃ জয়নাল উদ্দিন খান, প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ওসমান, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট সুলতান মাহমুদ, মোঃ নজমুল হাসান, মনির হুসেন খান, রৌশন আরা ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com