বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ বস্তার বাড়ি থেকে ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার বহুল আলোচিত মহলুল সুনাম বস্তার বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সুত্রে জানায়, ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ জাকির হোসেন ও এসআই সামিউল বিশেষ অভিযান চালায়। এসময় মহলুল সুনামের  বস্তার বাড়ির একটি দোকান থেকে রানু বেগম ও রায়হান মিয়াকে ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন শায়েস্তাগঞ্জ থানার মহলুল সুনাম, বস্তার বাড়ির আনোয়ার আলির মেয়ে রানু বেগম ও হবিগঞ্জ জেলার নিজামপুর ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ রায়হান মিয়া। এসময় অপর সহযোগীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com