বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইয়ুথ এসোসিয়েশন ইউকের নতুন কমিটি ॥ লিংকন সভাপতি জাহাঙ্গীর সেক্রেটারী

  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ লন্ডনে ইয়ুথ এসোসিয়েশন অব হবিগঞ্জ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সাবেক জাতীয় ফুটবলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ও সাবেক ছাত্রনেতা চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকনকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন কোষাধ্যক্ষ শেখ আইয়ুব আলী সোহেল, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন চৌধুরী ফয়সল, শাহ রাসেল ও আবীর আহমেদ চৌধুরী ও প্রচার সম্পাদক ইনাম আহমেদ খান সজীব। নবনির্বাচিত কমিটির সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান শীঘ্রই ইয়ুথ এসোসিয়েশন অব হবিগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। একটি জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করবে এ কমিটি। তাদের প্রত্যাশা প্রবাসে ও স্বদেশে সবাইকে সাথে নিয়ে হবিগঞ্জবাসীর পাশে থেকে কার্যকর ভূমিকা রাখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com