বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বিছানা চাঁদর দিয়ে কফিন আচ্ছাদিত করে বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে অবহেলার অভিযোগ উঠেছে। ফলে মুক্তিযোদ্ধাসহ সচেতন মহলে এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হকের পুত্র মোঃ মিজানুর রহমান এর প্রতিকার চেয়ে ডাক যোগে জেলা প্রশাসকের নিকট একটি অভিযোগ প্রেরণ করেছেন।
গত শনিবার সকাল ৭টায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হক তাঁর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বিকেল ৩টায় ইমামবাড়ী তাজপুর গ্রামে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা ৩টা ১০মিনিটে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে জাতীয় পতাকা দিয়ে কপিন আচ্ছাদিত করার কথা থাকলেও জাতীয় পতাকার পরিবর্তে বিছানার চাঁদর দেওয়া হয়। এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের কপি প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সচিব মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার সিলেট, হবিগঞ্জ জেলা সাবেক ইউনিট কমান্ডার ও উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় হবিগঞ্জ বরাবরে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা কোন সময় মুক্তিযোদ্ধাদের অবহেলা করি না। মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আমরা সব সময় আন্তরিকতার সাথে কাজ করি। মরহুম মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপজেলা প্রশাসনের পক্ষে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ রজব আলী উপস্থিত ছিলেন। জাতীয় পতাকার বিষয়ে তিনি বলেন, বানিয়াচং থানা পুলিশকে বলা হয়েছিল পতাকা নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভুলক্রমে তারা পতাকা নেয়নি। এটি অনিচ্ছাকৃত ভুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com