মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গের গুনই গ্রামে পল্লী চিকিৎসককে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৬৩৪ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে জহিরুল ইসলাম চৌধুরী (৩৫) নামের এক পল্লী চিকিৎসককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের জাহিদ মিয়া চৌধুরীর পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি পার্শ্ববর্তী এক বাড়ি থেকে চিকিৎসা শেষে ফেরার পথে তাঁর মোটর সাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় তাঁর মোটর সাইকেলটিও ভাংচুর করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com