বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হলো দুর্গাপূজা

  • আপডেট টাইম রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৬৩৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন মা দুর্গা। মর্ত্যলোক থেকে চার সন্তানকে সাথে নিয়ে তিনি ফিরে গেলেন পতিগৃহে কৈলাসে। আর এরই সাথে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হল সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচদিনের সর্বজনীন মিলনমেলা ভাঙলো আজ। ১৯ সেপ্টেম্বর মহালয়াতে নৌকায় চড়ে মর্ত্যলোকে এসেছিলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমীর সকল আনুষ্ঠানিকতা ও পূজা অর্চনার পর গতকাল পালিত হল বিজয়া দশমীর সকল আনুষ্ঠানিকতা। পাঁচদিনের বাঁধভাঙ্গা আনন্দের পর ভক্তরা গতকাল বিজয়া দশমীর দিনে ছিলেন অশ্র“সিক্ত। মহালয়ার দিন শুরু হয়েছিল দেবীপ আর ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেছেন। এদিন সকাল ৯.৫৮ মিনিটে মন্ত্রপাঠের মাধ্যমে করা হয় দশমীবিহিত পূজা। এরপর মন্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।
ভক্তরা জানান, হৃদয়ে বেদনা থাকলেও রঙিন মুখে দেবীকে বিদায় জানাতে এই সিঁদুর খেলা। পুরোহিতের মন্ত্রপাঠের মাধ্যমে দেবীকে বিসর্জনের জন্য নৌকায় তুলে দেওয়া হয়। দর্পণ বিসর্জনের মাধ্যমে পুজার আনুষ্ঠানিকতা শেষে মন্ডপগুলো থেকে সন্ধ্যায় শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জনের জন্য। এসময় ঢাক, ঢোল, কাঁসর আর ভক্তদের উলুদ্ধনিতে মুখরিত হয় সড়কগুলো। প্রতিমা ঘাটে নিয়ে আসার পর ধূপ ধুনো দিয়ে আরতিতে মেতে ওঠেন ভক্তরা। পরে দেবীকে নদীতে বিসর্জন দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com