বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের কৃষক ফুল মিয়া হত্যাকাণ্ড ॥ পিতা-পুত্রসহ ৪ জনের ফাঁসির আদেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কৃষক ফুল মিয়া হত্যা মামলায় পিতা-পুত্রসহ চার জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো-চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র আরজু মিয়া (৪০), তৈয়ব আলী (৩৫), রফিকুল ইসলাম (৩৭) ও তৈয়ব আলীর পুত্র সফর উদ্দিন (২২)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৫ অক্টোবর একটি তুচ্ছ বিষয়ের জের ধরে চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র কৃষক ফুল মিয়াকে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল ওয়াহাবের পুত্র আরজু মিয়া ও তৈয়ব আলীসহ কয়েকজন তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তারা ফুল মিয়ার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।  হত্যাকাণ্ডের পর আসামীরা নিহত ফুল মিয়ার লাশ বাড়ির পাশে একটি ক্ষেতে ফেলে রাখে। এঘটনায় নিহত ফুল মিয়ার বড় ভাই আব্দুল মন্নান বাদী হয়ে চুনারুঘাট থানায় চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে গতকাল রায় দেন আদালত।
এদিকে রায় ঘোষণার পর আদালতে অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক প্রতিক্রিয়ায় জানান, কৃষক ফুল মিয়া হত্যাকাণ্ডের রায়ে তিনিসহ মামলার বাদী সন্তোষ্ট। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামীর স্বজনরা। তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com