বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জামালপুর সরিষা বাড়ির মেয়রকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৫৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ অপহরণের দুই দিনের মাথায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগান এলাকা থেকে জামালপুর জেলার সরিষা বাড়ির মেয়র রুকুনুজ্জামানকে অক্ষত অবস্থায় উদ্বার করেছে পুলিশ।
মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ শাহজালাল জানান, বুধবার বেলা ১টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগানে কালিঘাট ইউনিয়ন অফিসের সামনে একটি কালো রং-এর হাইএস থেকে তাকে নামিয়ে গাড়িটি পালিয়ে যায়। এ সময় ইউনিয়ন পরিষদের এক পাহারাদার কাছে দাঁড়ানো ছিলো। মেয়র পাহারাদাকে কাছে ডেকে তাঁর পরিচয় দেন এবং তাকে বাঁচাতে বলেন। পাহারাদার ইউনিয়নের সচিবকে ডেকে তাকে ইউনিয়নের অফিসে নিয়ে বসায়। খবর পেয়ে কালীঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ইউনিয়নে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল থানা ওসিকে জানান। শ্রীমঙ্গল থানা ওসি কে এম নজরুল ইসলাম বেলা ২টার দিকে কালীঘাট ইউনিয়ন থেকে তাকে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, মেয়রের শারিরীক অবস্থা অস্বাভাবিক মনে হলে তিনি শ্রীমঙ্গল সদর হাসপাতাল থেকে ডাক্তার ডেকে আনেন এবং থানায়ই তাঁর চিকিৎসা করান।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আহমদ শিবলী জানান, মেয়রের শারিরীক অবস্থা ভালো। তবে শরীর কিছু দূর্বল এবং চোখে ঘুমের ভাব পরিলক্ষিত হয়েছে। এই মুহুর্তে তাঁর বিশ্রামের প্রয়োজন।
এ ব্যাপারে কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা জানান, তাঁর ইউনিয়ন সচিবের মাধ্যমে খবর পেয়ে তিনি ইউনিয়নে গিয়ে অপহৃত মেয়রের সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তিনি কথা বলতে পারছিলেন না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ইউনিয়নে গিয়ে তাঁর সাথে কথা বলার চেষ্টা করেন তখনও তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেন নি। এ সময় প্রাণেশ গোয়ালা আরো জানান, তাকে ফেলে যাওয়া কালো হাইএসটি শ্রীমঙ্গল ভানুগাছ রোড হয়ে চা গবেষনা কেন্দ্রের রাস্তায় প্রবেশ করে ইউনিয়ন অফিসের সামনে মেয়রকে নামিয়ে কালিঘাট চা বাগানের দিকে চলে গেছে বলে শ্রমিকরা তাকে জানিয়েছে।
এদিকে কারা তাকে ফেলে গেছে এবং কিভাবে তিনি নিখোঁজ হয়েছেন পুলিশ প্রশাসন এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশশেরুল ইসলাম জানান, মেয়রের সাথে আলাপকালে মেয়র তেমন কিছু বলতে পারেনি। তবে তাঁর হাত ও চোখ বেঁধে গাড়িতে করে তাকে ঘুরিয়েছে বলে মেয়র তাঁকে জানিয়েছে বলে জানান।
এদিকে বেলা ৩টার দিকে মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ শাহজালাল শ্রীমঙ্গল থানায় এসে উদ্বারকৃত মেয়রকে মৌলভীবাজার সদরে নিয়ে যান।
বেলা ৪টায় মৌলভীবাজার পুলিশ সুপার এক প্রেসবিফিং এ জানান, তাঁর অপহরণের বিষয়টি নিয়ে সঠিক কোন তথ্যে তারা উপনিত হতে পারেননি। কারণ উদ্বারকৃত মেয়র একেক সময় একেক কথা বলছেন। আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের বাসা থেকে স্থানীয় পার্কে হাঁটতে যাচ্ছেন বলে বেরিয়ে যান তিনি। এরপর থেকে তার খোঁজ মেলেনি। সঙ্গে থাকা তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায় বলে পারিবারিক সূত্র জানায়।
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ১২ ঘণ্টা পর নিখোঁজ হন মেয়র রুকন। ২৪ সেপ্টেম্বর রাত ৯টা ১৩ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান যে, আমাকে হত্যা করা হলেও তোমাদের সিক্ত ভালবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা। নিখোঁজের খবর সরিষাবাড়ীতে ছড়িয়ে পড়লে তাঁর সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে তোলপাড় শুরু হয়। সোমবার সন্ধ্যায় মেয়র রুকনের বড় ভাই সাইফুল ইসলাম টুকন উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন (নম্বর-১৬১১)। তিনি বলেন, সরিষাবাড়ীতে রাজনীতি, পৌর নির্বাচন ও নির্বাচন পরবর্তীতে নানা বিষয় নিয়ে তাঁর অনেক শত্র“ সৃষ্টি হয়েছে। তবে ঠিক কী কারণে রুকন নিখোঁজ হয়েছে তা বুঝতে পারছি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com