বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মানিক মিয়া চুনারুঘাটে আগমণ উপলক্ষে আনন্দ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৭০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সহ-সভাপতি মানিক মিয়া চুনারুঘাটে আগমণ উপলক্ষে মোটরসাইকেল শোডাউন দিয়ে আনন্দ মিছিল করেছে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় আনন্দ মিছিল শেষে চুনারুঘাট দেওরগাছ আমতলী আদর্শ বাজারে পথসভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ  শামছুল  হক। উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম শামীম, শরীফ আহমেদ, যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান মুকুল, সহ-সম্পাদক শওকত আজাদ, সদস্য দেওয়ান শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন শাকিল, গোলাম কিবরিয়া, সরকার মোজাম্মেল, সৈয়দ প্রিতম, কলেজ ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম শামীম, নুরুল ইসলাম রাসেল, সাজিদ আহমেদ, উমর আলী, আল মামুন, শাহজাহান, সজিব, সোহাগ, উজ্জ্বল, মাসুম, নুরুল ইসলাম, রিয়াদ, শফিক, আরিফ, আশিক, আরমান প্রমুখ।
উল্লেখ্য, জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সহ-সভাপতি মানিক মিয়া  চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com