সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জেলা ক্রীড়া সংস্থা ও লন টেনিস ক্লাবে আনুষ্ঠানিক বরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা ক্রীড়া সংস্থা ও লন টেনিস ক্লাব হবিগঞ্জ এর যৌথ উদ্যোগে নবাগত জেলা প্রশাসক মনিষ চাকমা ও পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে বরণ করা হয়েছে। গত রবিবার আনুষ্ঠানিকভাবে তাদেরকে বরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। এ সময় এমপি আবু জাহির বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সাথে নিয়ে হবিগঞ্জ ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে ও সারা বৎসর মাঠে বিভিন্ন খেলা আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, শহীদ উদ্দিন চৌধুরী, ডাঃ মোঃ জমির আলী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, মোঃ ফজলুর রহমান চৌধুরী, এডঃ মহিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, মোঃ মর্তুজ আলী, মোঃ বদরুল আলম, আব্দুল মোতালিব মমরাজ, শংখ শুভ্র রায়, মোঃ আজম উদ্দিন, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, মোঃ শফিকুজ্জামান হিরাজ, এডঃ বিভৎসু চক্রবর্তী বিভু, মোঃ তাজ উদ্দিন, মোঃ আবুল কালাম, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, মোঃ হুমায়ূন কবীর চৌধুরী শাহেদ, ইব্রাহীম খলিল সোহেল, বেগম সওকত আরা চৌধুরী, এডঃ এম এ রউফ, প্রদীপ কুমার দাশ, মোঃ মোতাব্বির হোসেন, ফরিদ উদ্দিন আহমদ, মোঃ শফিকুর বারী আওয়াল, এডঃ শফিকুল ইসলাম, এডঃ আজিজুল হক চৌধুরী, এম এ আহাদ, মোঃ এম এ মজিদ, এডঃ কুতুব উদ্দিন, তানভীর খান, (এডি-মাদক নিয়ন্ত্রন) সজিব দে, এমটিএন সেলিম সিদ্দিকী, মোঃ নওশাদ, মোঃ মঈন উদ্দিন সাম্মু প্রমূখ। সভায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, লন টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী। সভা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। বরণ অনুষ্ঠান শেষে নৈশভোজে অতিথিবৃন্দরা অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com