বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বহুলা গ্রামে গাঁজার আসরে অভিযান ॥ ৫ গাঁজাসেবীকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে গাঁজার আসরে অভিযান চালিয়ে পাঁচ গাঁজাসেবীকে আটক করে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ অভিযান পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বহুলা গ্রামের শাহ হোসেন আলীর বাড়িতে গাঁজা সেবনের আসর বসে। খবর পেয়ে গাঁজার আসরে অভিযান চালিয়ে গাঁজাসেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক পাঁচজনের মধ্যে বহুলা গ্রামের ফিরুজ আলীর ছেলে হোসেন আলীকে পাঁচ হাজার এবং একই গ্রামের আকবর আলীর ছেলে আইয়ূব আলী, ছেরাগ আলীর ছেলে নানু মিয়া, লস্করপুর পশ্চিমপাড়ার ফজলু মিয়ার ছেলে সাইদুর রহমান ও মোহনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আব্দুস সালামকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com