বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মক্রমপুর ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভায় ॥ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে হুমায়ূন কবির রেজাকে প্রার্থী হওয়ার আহ্বান

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হিয়ালা উচ্চ বিদ্যালয়ে হল রুমে উপজেলা কৃষকলীগ সভাপতি রুহুল কিবরিয়া বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল হক ঠাকুর সেবুলের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি ও মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির রেজা।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক নেতা সঞ্জয় রায়, মোঃ আব্দুর রউফ, কাজী মাসুক, মহিবুল হাসান কাউছার, আরিফ মাহমুদ মজনু, শেখ আজমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ নেতা সোহাগ, কাউছার, আজিজুল হাকিম, মোতাহের রহমান মেম্বার, আলম মেম্বার, আব্দুল হান্নান গেদু, বাচ্চু মিয়া তালুকদার, আব্দুল মমিম মেম্বার, শেখ সুমন, দুলাল, আবুল বাসার (চনু মিয়া), তাজুল মিয়া, শাহ আলম, শাহজাহান মিয়া মেম্বার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা তৃণমূলের একজন রাজনৈতিক কর্মী। তিনি আওয়ামীলীগের পরিক্ষিত একজন সৈনিক হিসেবে দলের সকল কর্মসূচি সক্রিয় ভাবে অংশ গ্রহন করার পাশাপাশি বিএনপি-জামাত দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে দলীয় নেতাকর্মীদের নিয়ে আন্দোলনে বলিষ্ট ভূমিকা রেখেছেন। তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের মাধ্যমে আওয়ামীলীগের রাজনৈতিতে প্রবেশ করেন। পরবর্তীতে যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এরপর তিনি বানিয়াচঙ্গ উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশ কৃষকলীগ হবিগঞ্জ জেলা শাখার দু’বার কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন। বক্তারা হুমায়ূন কবির রেজাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে আওয়ামীলীগের দলীয় এমপি প্রার্থী হওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা বলেন, জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দেবেন তার পক্ষে কৃষকলীগ নেতৃবৃন্দকে কাজ করা আহ্বান জানান। সভায় আবুল বাসার ছেনু মিয়াকে আহ্বায়ক, ৮ জনকে যুগ্ম আহ্বায়ক করে মক্রমপুর ইউনিয়নের ৩৬ সদস্য কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়কগন হলেন, শেখ আব্দুল মমিন, মোঃ দুলাল হোসেন, মোঃ তাজুল ইসলাম, শাহ আলম, শাহজাহান মিয়া, মোঃ মোতালিব মিয়া, মোঃ হুমায়ূন রশিদ, মোঃ জামাল মিয়া, আতাউর রহমান আতিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com