বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০৬ জন ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ছাত্রছাত্রীদের মাঝে ২ লাখ টাকা বিতরণ করেন তিনি। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংসদ সদস্য।
তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সমাজের মূল ধারায় ফিরিয়ে এনে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা পিছিয়ে আছেন তাদের শিক্ষা এবং আর্থ-সামাজিকভাবে আরও উন্নত করতে উদ্যোগ নেয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম। এছাড়াও সরকারি কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com