বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সামাজিক ও জনকল্যাণ মূলক সংগঠন অগ্রযাত্রার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটির গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে গতকাল শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ কবি-সাহ্যিতিক আফতাব আল মাহমুদের বাসভবন সূর্য দীঘল ছায়ায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।  প্রধান উপদেষ্ঠা আফতাব আল মাহমুদের সভাপতিত্বে ও সাংবাদিক এম মুজিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর এর নবীগঞ্জ প্রতিনিধি সারওয়ার শিকদার। সভায় বক্তব্য রাখেন অগ্রযাত্রার উপজেলা শাখার নেতৃবৃন্দ। সভার শুরুতেই অগ্রযাত্রা উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন শমসের ব্যক্তিগত কারণে সভাপতির পদ থেকে পদত্যাগ করায় তাহার পদত্যাগ গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা অগ্রযাত্রার সভাপতি পদে- এম মুজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি- বাছিতুর রহমান রুহেল, সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটন, সাংগঠনিক সম্পাদক হাব্বিুল্লাহ রুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ছনি চৌধুরী, অর্থ সম্পাদক জাফর চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আমির হামজা ও দীপক সুত্রধর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকারীয়া আহমেদ ফাহিম, মহিলা বিষয়ক সম্পাদিকা কাকলী গোপ ও অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সাংবাদিক আছমা জান্নাত মনিকে নির্বাহী সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ঠ অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার কার্যকরি কমিটির নেতৃবৃন্দের নাম ও পদ ঘোষণা করেন প্রধান উপদেষ্ঠা আফতাব আল মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com