বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মায়ানমারে বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মায়ানমার সরকার নির্বিচারে নারী পুরুষ ও শিশুদের হত্যা করে রাখাইন প্রদেশকে গণকবরে পরিণত করেছে। তারা সেখানকার মুসলমানদের উপর বর্বর হত্যাকান্ড চালিয়ে চরম মানবাধিকার লঙ্গন করছে। আমাদের সবাইকে ঈমানী দায়িত্ব নিয়ে এর বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। মানবিক দিক বিবেচনায় তাদের পাশে দাড়াতে হবে। আমাদের সবাইকে বার্মার সকল পণ্য বর্জন করতে হবে। রোহিঙ্গা মুসলিম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবতার পক্ষে আওয়াজ তুলতে হবে। গতকাল সকাল ১০ টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবু সালেহ সাদী এ আহবান জানান। মাওলানা আব্দুল হাই দৌলতপুরী ও মুফতি তাফাজ্জুল হকের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আঃ বাছির, মাওলানা জাবের আল হুদা, মাওলানা আঃ হাই, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা শরীফুদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আল আমিন, হারুন রশীদ, মাওলানা মুওয়াল্লিমুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আলী আহমদ, মাওলানা মুনিরুল ইসলাম, মাওলানা কাসেম বিল্লাহ নোমান, মুফতি বিলাল আহমদ, মাওলানা আঃ শহীদ, মশিউর রহমান শামীম, গোপায়া ইউপি চেয়ারম্যান আক্তার হুসেন, মুহিব উদ্দিন আহমদ সোহেল প্রমূখ। সকাল ১০টা পর হতেই বিভিন্ন উপজেলা থেকে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও তৌহিদী জনতা মিছিল সহকারে এসে প্রতিবাদ সমাবেশে এসে যোগ দেন। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনতার সমন্বয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পৌরসভা মাঠে জমায়েত হন। শেষে মোনাজাত পরিচালনা করেন আল্লামা জহুর আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com