বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সিআইডির কাছে আটক প্রতারক সাদিককে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার ফাহিম ডিজিটাল স্টুডিও থেকে আটক দালালকে সিআইডি পুলিশ মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করেছে। গতকাল রবিবার বিকালে সিআইডি পুলিশ আটক দালাল সাদিকুর রহমান (২৫) কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এর আগে গত শনিবার রাত ৯টার দিকে সিআইডির এসআই জুয়েল সরকারের নেতৃত্বে পুলিশ ওই এলাকার ফাহিম ডিজিটাল স্টুডিও থেকে তাকে আটক করে। এ সময় মূলহোতা সদর উপজেলার দীঘলবাক গ্রামের রজব আলীর পুত্র ফয়ছল (৩০) পালিয়ে যায়। অভিযানকালে ওই প্রতিষ্ঠান থেকে কম্পিউটার, প্রিন্টার, বিভিন্ন কর্মকর্তার জাল সীল জব্দ করে সাদিককে আটক করে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ খবর জানতে পেরে সাংবাদিকরা সিআইডির এসআই জুয়েল সরকারের নিকট তথ্য জানতে চাইলে তিনি তথ্য দিদে গড়িমশি করেন।
পরে সহকারি পুলিশ সুপার (সিআইডি) বসুদত্ত চাকমা জানান, দালালীর অভিযোগে সাদিককে আটক করা হয়েছে এবং তাঁর কাছ থেকে পাসপোর্টসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়। এ নিয়ে গতকাল রবিবার সংবাদ প্রকাশ হলে প্রশাসনে আলোচনা শুরু হয়। গতকাল রবিবার এসআই শামসুল হক বাদি হয়ে বাহুবল উপজেলার মিরপুর তিতার কোনা গ্রামের আব্দুর রহমানের পুত্র সাদিকুর ও সদর উপজেলার দীঘলবাক গ্রামের রজব আলীর পুত্র ফয়ছলসহ আরো ১ জনকে আসামী করে প্রতারণা ও জালিয়াতি মামলা দায়ের করেন।
তিনি জানান, আটক সাদিকুরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন ট্রাভেলসে বিভিন্ন কর্মকর্তার সীল জাল করে সত্যায়িতসহ জালিয়াতি করা হচ্ছে। ডিবি পুলিশ বেশ কয়েকটি ট্রাভেলস মালিককে আটক করে কম্পিউটারসহ জাল সীল জব্দ করে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে। এরপর তারা জেল হাজত কেটে বেরিয়ে আসে এবং একই অপকর্ম করে আসছে। তাদের খপ্পরে পড়ে গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষ টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে ফিরছেন।
একটি সূত্র জানায়, পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মচারিরাও এর সাথে জড়িত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com