বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে স্কুল ছাত্রীর ছবি এডিট করে ব্ল্যাক মেইলের অভিযোগে যুবকের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক স্কুল ছাত্রীর ছবি ফটোশপে এডিট করে নগ্ন বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাক মেইলের অভিযোগে সোহাগ মিয়া (১৮) নামে এক যুবককে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এই দন্ডাদেশ দেন। সোহাগ মিয়া বাউশা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের বদরুল আলমের সন্তান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোহাগ মিয়া সম্প্রতি স্থানীয় তাজ উদ্দিন কোরেশী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীর ছবি তার মোবাইলে ধারন করে। পরে সেটি ফটোশপে এডিট করে নগ্ন ছবি বানায়। পরবর্তিতে সে ছবিটি ওই ছাত্রীর বান্ধবীদেরকে দেখিয়ে কু-প্রস্তাব দেয়। অন্যতায় সে ছবিটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়।
বিষয়টি জানাজানি হলে বাউশা ইউনিয়নের চেয়ারম্যান আবু ছিদ্দিক ২ দিন পূর্বে ছবিটি ফেরত দেয়ার জন্য সোহাগ মিয়াকে অনুরোধ করলে সে এতে কর্ণপাত করেনি। পরে ছাত্রীর অভিবাবক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে বৃহস্পতিবার বিকেলে একদল পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার সোহাগ মিয়াকে তাঁর বাড়ী থেকে নিয়ে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারাদন্ড দেন এবং ছবিটি তাঁর মোবাইল থেকে মুছে দেন।
তিনি জানান, সোহাগ মিয়াকে সতর্ক করে দেয়া হয়েছে যাতে ভবিষ্যতে সে এ ধরনের কাজ না করে। তবে দন্ডাদেশ প্রাপ্ত সোহাগ মিয়া এবং তাঁর পরিবার এসব অভিযোগ মিথ্যা ও সাজানো বলে দাবী করেন। সে জানায়, তাঁর ইমু গ্র“পে জনৈকা স্কুল ছাত্রী ওই ছাত্রীর নগ্ন ছবি ছাড়ে। সে ইন্টারনেটে ছাড়েনি বলেও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com