বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পর্ণো ভিডিও বিক্রেতাকে ১ মাসের জেল ॥ ক্রেতাদের জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জে পর্ণো ভিডিও বিক্রির অপরাধে মিফতাউল আলম নামের এক দোকনদারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার উক্ত দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত মিফতাউল উপজেলার কসবা গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। এ সময় পর্ণো ভিডিও ক্রেতার অপরাধে ৫ যুবককে নগদ দুই হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
ক্রেতারা হলেন, ওই এলাকার খৈকাই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে জনি, শহিদ মিয়ার ছেলে মাহবুব মিয়া, আব্দুর রশিদের ছেলে মোস্তাকিম, প্রজাতপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে রাজু মিয়া, করিমপুরের ছায়েদ মিয়ার ছেলে কাওছার মিয়া।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, দন্ডাদেশপ্রাপ্ত মিফতাউল দীর্ঘদিন ধরে ইনাতগঞ্জ বাজারে পর্ণো ভিডিওর রমরমা ব্যবসা করে আসছিল। ফলে স্কুল কলেজের ছাত্রসহ এলাকার উঠতি বয়সের যুবকরা পর্ণো ভিডিওর প্রতি আসক্ত হয়ে পরছিল। গতকাল ৫ জন যুবকের কাছে পর্ণো ভিডিও বিক্রি করছিল মিফতাউল। এমন সংবাদ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। তিনি তাৎক্ষনিকভাবে একদল পুলিশ নিয়ে তাঁর দোকানে হাজির হয়ে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উল্লেখিত বিক্রেতাকে ১ মাসের কারাদন্ড ও ক্রেতাদের নগদ ২ হাজার টাকা করে আর্থিক জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com