বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ইমামবাড়িতে মুসল্লিদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মিয়ানমারের আরাকান রাজ্যে নিরীহ রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে নবীগঞ্জ উপজেলার ইমাম বাড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় মুসল্লিরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইমাম বাড়ি বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতি মাওঃ লুৎফুর রহমান ও ক্বারী মনিরুজ্জামানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন খলিফায়ে মদনী আল্লামা আঃ মুমিন শায়খে।
প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহা-সচিব মাওঃ আবু ছালেহ সাদী।
বক্তব্য রাখেন, শায়খুল সাদী মাওঃ আতাউর রহমান, মাওঃ আব্দুস শহীদ, মাওঃ মোয়াল্লিমুল ইসলাম, মাওঃ আশিকুর রহমান, মুফতি লুৎফুর রহমান, মাওঃ আব্দুর রহমান, ক্বারী মনিরুজ্জামান, খাগাউড়া ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ আব্দুর রুপ ও মোঃ শফিকুন্নুর প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, মায়ানমারে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা পৃথীবির ইতিহাসে আর নেই। তাদের এই বিপদে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে আসা শরনার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। সমাবেশে রোহিঙ্গাদের বাঁচাতে প্রয়োজনে বাংলাদেশের মুসল্লিরা রক্ত দেবে বলে প্রতিজ্ঞা করা করেন। এ সময় তারা বেশ কয়েকটি দাবী উত্তাপন করেন। দাবীগুলো হল, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবাসহ সর্বপ্রকার নিরাপত্তা দিতে হবে, মায়ানমারের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করতে হবে এবং মায়ানমারের সকল পণ্য বর্জন করতে হবে। সমাবেশ শেষে ইমামবাড়ি বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিলে হাজার হাজার মোসল্লি অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com