বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৩৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০০ পিস ইয়াবা। আটক মাদক ব্যবসায়ীর নাম আবুল হোসেন মধু (৬০)। সে নয়নপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। বুধবার রাত ৯টার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনোয়ার হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আবুল হোসেন মকুকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মধু মিয়া দীর্ঘদিন ধরে এলাকার যুব সমাজের মাঝে মাদক বিক্রি করে আসছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিত্বে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার স্বীকারোক্তিতে ঘরে লুকিয়ে রাখা একটি পুরোনো শার্টের পকেট থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com