বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার পুলিশের খাঁচায়

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার দুলাল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্থি নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ থানার এসআই সুজিত চক্রবর্তী ও এএসআই সেলিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজার থেকে অভিযান চালালে সে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নিকটস্থ পুকুরে পড়ে যায়। পরে পুলিশ তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে। সে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত এমদাদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে নবীগঞ্জ থানা ও আদালতে চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের ফলে এলাকায় স্বস্থি ফিরে এসেছে। এর কয়েকমাস পূর্বে বানিয়াচং ও নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নবীগঞ্জ থানার এসআই সুজিত চক্রবর্তী গ্রেফতার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com