বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ গোবিন্দ জিউর আখড়ায় নতুন রথ নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ গোবিন্দ জিউর আখড়ায় নতুন রথ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে আখড়া প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিধিমোতাবেক রথ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এর আগে পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্যরে সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, শ্রীমঙ্গল আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, বাবুল চন্দ্র দাশ, জাকির হোসেন। উপস্থিত ছিলেন, সাংবাদিক উজ্জল দাশ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খয়রুল বশর চৌধুরী, শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, কাঞ্চন বনিক, দীপংকর ভট্টাচার্য্য দেবুল, অষোক তরু দাশ, সুবিনয় রায়, যুবরাজ ঘোপ, নিলকন্ঠ দাশ সামন্ত, উত্তম রায়, গৌতম রায় প্রমুখ। অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল। গীতা পাঠ করেন বাবু মানিক লাল আচার্য্য। এছাড়া অনুষ্টানে সনাতন ধর্মের বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, নবীগঞ্জ গোবিন্দ্র জিউড় আখড়ার ঐতিহ্য’কে ধরে রাখতে উক্ত নতুন রথ নির্মাণ অনেক গুরুত্ব বহন করে। তিনি নতুন রথ নির্মাণে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন। এছাড়া অনুষ্টানে সাবেক এমপি আলহাজ¦ শেখ সুজাত মিয়া নতুন রথ নির্মাণে ১ লাখ টাকা এবং পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী ২ লাখ টাকা প্রদানের ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com