বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা ঠিকাদার কল্যাণ সমিতি গঠন ॥ আরব আলী আহ্বায়ক, গোলাম ফারুক সদস্য সচিব

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার ঠিকাদারদের ন্যায্য দাবি আদায়, টেন্ডারে ঠিকাদার নির্বাচনে বিভিন্ন অনিয়মের প্রতিবাদসহ নানা দাবি আদায়ের লক্ষ্যে জেলা ঠিকাদার কল্যাণ সমিতির ১৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সকালে স্থানীয় জেলা পরিষদ হলরুমে সর্বস্তরের ঠিকাদারদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র ঠিকাদার আলহাজ্ব মোঃ আরব আলী আহবায়ক এবং মোঃ গোলাম ফারুককে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ মর্তুজা হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ তজ¤মূল হক চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী, মোঃ আলমগীর খান, সালেহ আহমদ, ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, ইকরাম চৌধুরী, জামাল আহমেদ, মোঃ সফি উল্লাহ, মোঃ তাজ উদ্দিন, আলী আশরাফ মামুন, কামাল আহমেদ, মোস্তাক আহমেদ মিলু, নুরুল আমিন ও মুখলিছুর রহমান।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা জেলায় সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডে মানসম্মত কাজ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে সিনিয়র ঠিকাদার মোঃ শরীফ উল্লাহসহ সর্বস্তরের ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com