মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইংল্যাণ্ড প্রবাসী অধ্যাপক আব্দুল হান্নানের দু’পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ইংল্যাণ্ড প্রবাসী অধ্যাপক আব্দুল হান্নান এর সুযোগ্য সন্তান মুহাম্মদ রাহাত হান্নান ও মুহাম্মদ সৌমিক হান্নান এর বিবাহোত্তর সংবর্ধনা ইংল্যান্ডের মানচেস্টারস্থ বল্টন এক্সেল্যান্সী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিবাহোত্তর অনুষ্ঠানে ইংল্যান্ড সফররত হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আবু জাহির, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ ঊপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার এবং ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ীসহ শহস্ত্রাধিক সম্মানীত ব্যক্তিবর্গ ঊপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আমেরিকা, কানাডা, ইউরোপ থেকে অনেক বিশিষ্টজন অংশ নেন। আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানান অধ্যাপক আব্দুল হান্নান ও মিসেস রানা হান্নান।
উল্লেখ্য, মুহাম্মদ রাহাত হান্নান ও মুহাম্মদ সৌমিক হান্নান উচ্চতর ডিগ্রি অর্জন শেষে ইংল্যান্ডে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কর্মরত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com