শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের দীঘলবাকে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট টাইম শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরনকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার বলেছেন, মানুষ মানুষের জন্য, হতদরিদ্র মানুষের পাশে বৃত্তবানদের দাড়ানো নৈতিক দায়িত্ব। আমাদের সমাজে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো হতদরিদ্র ও বন্যার্তদের পাশে দাড়ালে দূর্যোগ মোকাবেলায় সরকারে সহায়তা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমাজের দূর্যোগ মুকাবেলা করতে হবে। তিনি গতকাল শুক্রবার সকালে দীঘলবাক ইউনিয়নের ৬টি ওয়ার্ডে প্রায় দেড় শতাধিক পানিবন্দি হতদরিদ্র মানুষের মধ্যে ব্র্যাক ব্যাংকের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দীঘলবাক ইউপি চেয়ারম্যান হাজী আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাক ব্যাংক সিলেট এর রিজিওনাল হেড আব্দুল আজিজ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, এম মুজিবুর রহমান, ব্র্যাক ব্যাংক হবিগঞ্জ এরিয়া ম্যানেজার এস কে আহসান হাবিব, নবীগঞ্জ ব্র্যাঞ্চ ম্যানেজার সৈয়দ মহি উদ্দীন আহম্মেদ, ইউপি সদস্য ফখরুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, আওয়ামীলীগ নেতা গুলজার হোসেন প্রমুখ। হত দরিদ্র পরিবার গুলোর মধ্যে ৭কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১কেজি পেয়াজ, ১ লিটার ভোজ্য তৈল প্যাকেট করে প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com