মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৩ শতাধিক দরিদ্র লোকদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আরডি হলে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ঈদের খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মুকুল আচার্য্য, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন লাল বণিক, জেলা যুবলীগের সহ-সভাপতি সজল রায়, হাজী সমাছু, কাউন্সিলর গৌতম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, প্রচার সম্পাদক এম এ হাকিম, পৌর যুবলীগের সহ-সভাপতি সবুজ আহমেদ, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা যুবলীগ নেতা আমীর খান, বেলাল আহমেদ, শাহ বাহার, যুব রেড ক্রিসেন্টের প্রধান পংকজ কান্তি দাশ পল্লব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন, আতাউর রহমান সেলিমের নেতৃত্বে জেলা যুবলীগ হবিগঞ্জের আপামর জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিটি ঈদ এবং পূজায় দরিদ্র লোকজনের পাশে দাঁড়িয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com