মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আর্তমানবতার সেবার সম্পূর্ণ অরাজনৈতিক ছাত্র সংগঠন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে স্থান আরডিহল প্রাঙ্গনে এ খাদ্য  সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, তৈল, পিয়াজ, ডাল। সংগঠনের সভাপতি শেখ সুলতান মোঃ কাউসার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব চন্দ্র গোপ এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান শাহীন। গীতা পাঠ করেন কার্যকরী সদস্য অন্তু দেব। শুভেচ্ছা বক্তব্য যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোঃ ফয়সাল। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সভাপতি ও এয়ারলিংক ক্যাবল টিভি নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ কবির আজাদ, দি ল্যাব এইড হসপিটাল এর চেয়ারম্যান ও হবিগঞ্জ চেম্বার পরিচালক মোঃ মশিউর রহমান শামীম, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ এর সভাপতি হারুনুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আব্দুর মোছাব্বির রুনু, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মনসুর আহমেদ ইদু। সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি রিয়াজ আহমেদ পিয়াস, বিদ্যুৎ শাহী আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউছার আহমেদ, অনিক রঞ্জণ দাশ, অর্থ সম্পাদক সুমন চন্দ্র গোপ, ধর্ম সম্পাদক আব্দুর বাতির সেলিম, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক রনি ঘোষ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সুমন মিয়া, কার্যনির্বাহী সদস্য বিশ্বজিৎ রায়, সদস্য সৈকত দাস, কাজী মুসা, মনিরুল ইসলাম রাব্বি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com