বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রবাসী সাংবাদিক সেলিম আজাদকে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৬৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার নিয়মিত মাসিক সভা শনিবার সন্ধ্যায় শহরের আমির চাঁন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, কবি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক এস এম খোকন, শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি আব্দুর রকিব, হবিগঞ্জ শাখার সদস্য প্রভাষক সাদিরুজ্জামান খান জোসেফ প্রমূখ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার নিউইয়র্ক থেকে প্রকাশিত নিউজ ম্যাগাজিন দিনবদল এর প্রধান সম্পাদক সেলিম আজাদ। সভায় সংগঠনের পক্ষ থেকে প্রবাসী সাংবাদিক সেলিম আজাদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com